শেরপুর জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা

 

সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার কারণে শেরপুর জেলার সব মহলে সমাদৃত জনবান্ধব পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম মহোদয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের কর্মজীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ বক্তব্যে শেরপুর জেলায় কর্মকালীন সময়ে
পুলিশ সুপার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পুলিশি সেবার মান উন্নয়ন ও পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং পুলিশ সুপার মহোদয় একজন দক্ষ সৎ, কর্মোদ্যমী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে সকলের বক্তব্যে আলোচিত হন। উপস্থিত সকলে বিদায়ী অতিথি ও তার পরিবারের সদস্যদের উত্তরোত্তর সার্বিক সাফল্য কামনা করেন।

পরে শেরপুর জেলা পুলিশের পক্ষে বিদায়ী সম্মানিত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, উপহার সামগ্রী প্রদান করা হয়।

পুলিশ সুপার শেরপুর জেলায় তাঁর কর্মকালীন সময়ের স্মৃতি চারণ ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করে কর্মজীবনে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি