এক শ্রেণির মানুষ-লুটেরা লুটপাটে ব্যস্ত: পীর সাহেব চরমোনাই

 

বিশেষ প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘যখন আমরা বিজাতীদে মন্দির পাহাড়ায় ব্যস্ত, যখন রাস্তায় মানুষের দূর্ভোগ লাঘবে ব্যস্ত; তখন এক শ্রেণির মানুষ-লুটেরা লুটপাটে ব্যস্ত।’

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’র গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর স্বাধীনতার বয়স। আমরা বারবার সরকারের পরিবর্তন দেখেছি। বাংলাদেশের মানুষ এ পরিবর্তনের মাধ্যমে একবার দু’বার নয়, তামাম দুনিয়ায় চোরের দিক থেকে পাঁচবার ফাস্ট হয়েছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। ইসলামি আন্দোলন বাংলাদেশ হতে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি আর আখেরাতে মুক্তির একমাত্র নীতি আর্দশের নাম হলো ইসলাম। আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা শুরু থেকে এখন পর্যন্ত কোন কলঙ্কের দাগ লাগেনাই। লাগাতে পারে নাই।

ইসলামি আন্দোলন বাংলাদেশ’র শেরপুর জেলা সভাপতি অনুষ্ঠানে মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

জেলার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দীন জাফরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুরের সভাপতি মাওলানা আবুল কাশেম, শেরপুর জেলা সভাপতি মুফতি আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন, দ্বীনি সংগঠন শেরপুরের নেতা মাওলানা বাছির উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ’র শেরপুরের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান বড় হুজুর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, মাওলানা মিরাজ উদ্দীন প্রমুখ।

এসময় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি