শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি:

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সকালে জেলা শহরের গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদার বাড়ির পুকুর সংলগ্ন স্থানে এই কর্মসূচির উদ্বোধন করেন শেরপুরের ঝিনাইগাতী আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক মলয় চাকী।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক মলয় চাকী বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু, আদি প্রাণ। গাছের ছায়ায় ও মায়ায় সজীব থাকুক পৃথিবী। গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে, আমাদের অক্সিজেন দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে ও সবুজ পৃথিবী গড়তে আমাদের বেশী করে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে হবে।’
পরে শেরপুর বন্ধুসভার সদস্যরা শহরের গোপালবাড়ী, চাপাতলী, শেখহাটী ও নারায়ণপুর এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ গাছের চারা রোপণ ও বিতরণ করেন। পর্যায়ক্রমে আরও প্রায় ২০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

শুক্রবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রজত সাহা, সাংগঠনিক সম্পাদক আশিক সাহা জয়, দপ্তর সম্পাদক রুকন মিয়া, প্রশিক্ষণ সম্পাদক আয়ুব আলী, বইমেলা সম্পাদক সিরাজুল ইসলামসহ অনেক বন্ধু অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

      ডেস্ক নিউজ : শেরপুরের সময় অনলাইন নিউজ পোটালের সম্পাদক ও প্রকাশক মো: আমিনুল ইসলাম রাজুর পক্ষ থেকে শেরপুরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তায় সম্পাদক ও…

    Share on Social Media

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

      দেবাশীষ সাহা রায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার সকাল ৯ টা থেকে জেলার এসব গ্রামে…

    Share on Social Media

    One thought on “শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার