পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

 

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙামাটির পর্যটনের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি।

২৩ আগস্ট শুক্রবার ভোরে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানিতে সেতুটির পাটাতন তলিয়ে যায়। তাই আপাতত সেতুর উপর চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ।

রাঙামাটি পর্যটন সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। প্রায় প্রতিদিন এক ফুট থেকে দুই ফুট করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টির কারণে আরও বেড়েছে পানির স্তর। তাই রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুটির পাটাতন এক ফুট পানিতে ডুবে যায়। পর্যটকদের জন্য ঝুঁকি এড়াতে আপাতত সেতুর উপর চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হঠাৎ সেতুর উপর পানি দেখে আমরা অবাক হয়েছি। এক রাতে এতটা পানি বৃদ্ধি পেয়েছে। তাই সেতুতে স্থানীয়সহ পর্যটকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাড়াপাড়ের জন্য বিকল্প হিসেবে নৌকা ও স্পিডবোট রাখা আছে। টিকেট কাউন্টারও বন্ধ করা হয়েছে। সেতুর উপর থেকে পানি না কমা পর্যন্ত সব ধরনের চলাচল বন্ধ।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি