ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে ছাত্রলীগ নেতা আটক

 

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।

২৩ আগস্ট শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিল। বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে অবস্থান নেয়। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করে। এ সময় তাকে আটক করা হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি ও লোকবল বৃদ্ধি করেছে বিজিবি। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে বিগত আওয়ামী লীগ সরকারের কোন এমপি-মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি