কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার

সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন। ২০২৩-২০২৪ অর্থবছরে অগ্রগতি অর্জনের ১০টি মূল্যায়ন সূচকের ওপর স্বীকৃতি হিসেবে অফিসার ক্যাটাগরিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন এ পুরস্কার লাভ করেন। আজ ৩০ জুন ২০২৪ রবিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম-এর হাত থেকে পুরস্কার স্বরূপ সনদ পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সাল হতে সারাদেশে সরকারী দপ্তরসমূহে শুদ্ধাচার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান সরকারী কর্মকর্তা হিসেবে তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি ঝিনাইগাতী উপজেলায় এসিল্যান্ড থাকাকালীন সময়ে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করায় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি