শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ার ফায়ার সার্ভিস সংলগ্ন শক্তি ফাউন্ডেশনের বানারীপাড়া শাখা কার্যালয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায়দের মাঝে চলমান খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ মে শুক্রবার সকালে অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত ৩০ মে বৃহস্পতিবার ও ৩১ মে শুক্রবার পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা, ঝালকাঠি, বাগেরহাট ও বানারীপাড়া উপজেলাসহ দশটি শাখায় প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল ডাল, আলু, চিড়া, স্যালাইন, বিস্কুট, পানি বিশুদ্ধ করনের ট্যাবলেট বিতরন করা হয়। ” এসময় সেখানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের ফরিদপুর জোনের জোনাল হেড জহির উদ্দিন, বরিশাল রিজিওনাল হেড এস এম শরিফুল হাসান, এরিয়া সুপার ভাইজার রুহুল আমিন, বানারীপাড়ার শাখা ব্যাবস্থাপক সাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মীবৃন্দ। শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে একটি টিম ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় এসে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরণে ও সার্বক্ষনিক খোজ খবরে সহযোগীতা করছেন। ত্রান বিতরণ কাজে সহযোগীতা করেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। উল্লেখ্য যে শক্তি ফাউন্ডেশন ৫৫ টি জেলার ৫৩০ শাখায় নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি