রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ- দুই মাদক কারবারি গ্রেফতার

 

বাগেরহাটে রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে থানা এরিয়ায় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য গাঁজাসহ- দুই যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-তালবুনিয়া এলাকার বিল্লাল শেখ’র ছেলে ইয়ামিন শেখ(২২) এবং দূর্গাপুর এলাকার শেখ শাহিন’র ছেলে রাহুল শেখ (১৮)। রবিবার(১৯ মে) সকালে গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস।

রামপাল থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ গোপন সূত্রে জানতে পায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ চন্ডিতলা সরকারি স্কুলের পাশে মাদক কেনা-বেচা চলছে। এ সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় ওই দুই যুবকের দেহ তল্লাশী করে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

রামপাল থানার (ওসি) সোমেন দাস জানান, গতরাতে বাঁশতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি