জামালপুরে পুনাকের উদ্যোগে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে জামালপুর জেলার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক জামালপুরে উদ্যোগে ৬০+ তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

পুনাক সভানেত্রী তার বক্তব্যে বলেন পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। পুনাক নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে।

এছাড়াও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে পুনাক সর্বদা কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকের তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য এই আয়োজন।

পুনাকের মানবিক সেবার অংশ হিসেবে হিজড়া জনগোষ্ঠীদের জন্য পুনাক অনেক রকম কর্মপরিকল্পনা ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), সুমন কান্তি চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জামারপুর জেলার হিজড়া সম্প্রদায়ের জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি