বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা,নেতিবাচক সামাজিক প্রথার প্রকৃতি ও প্রভাব বিষয়ে বরগুনায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী’র (এসডিএ) আয়োজনে বাংলাদেশ ইউএনএফপিএ ও বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন।

কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য প্রকল্পের কর্মসূচীসমুহ ও বাস্তবায়ন কৌশল জেন্ডার ভিত্তিক সহিংসতা,সহিংসতার ধরণ ও প্রভাব ও জেন্ডার পরিস্থিতি সামাজিক নেতিবাচক আচরণ পরিবর্তনে সোসিও-ইকোলজিক্যাল মডেলর গুরুত্ব জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রচলিত/বিদ্যমান সামাজিক নেতিবাচক প্রথা/বার্তাসমূহ প্রচলিত/বিদ্যমান সামাজিক নেতিবাচক প্রথা/বার্তা সমূহ চর্চার ফলে সৃষ্ট সহিংসতা সমুহের ধরণ ও প্রকৃতি সংশ্লিষ্ট নেতিবাচক প্রথা/বার্তার পরিবর্তে কমপক্ষে একটি করে ইতিবাচক বার্তা তৈরী করা জেন্ডার বৈষম্য দূরীকরণে তথা নারী নির্যাতন প্রতিরোধে অত্র কর্মশালায় তৈরীকৃত ইতিবাচক বার্তা সমূহ প্রচার ও প্রসারে করনীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক উপস্থাপন ও আলোচনা করা হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, তথ্য (আপা) কর্মকর্তা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কর্মকর্তা, জেলা মহিলা সমিতির সদস্য, ইয়ূথ, সাংবাদিক, উপজেলা এনএনপিসি মেম্বার, এনজিও প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষক, মাদ্রাসা শিক্ষক ও কলেজের শিক্ষক, ডিজি এফপি ও ইউএনএফপিএ’র ফিল্ডঅফিসার লুৎফর রহমান অংশগ্রহন করেছেন।

১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে বরগুনার পাঠশালা ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শ্রেনীপেশার মোট ৩০জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহন করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি