নড়াইলে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩ 

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ২৫০ গ্রাম গাজাসহ তিনজনকে  গ্রেফতার করেছে পুলিশ। তারা মাদক ব্যবসাযার সাথে জড়িত উল্লেখ করে  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মুক্তার সরদার (২৬) নামের এক ব্যক্তিকে ১৫০ গ্রাম এবং মোঃ টিটো খান (২৭) ও শাকিব খান (২৩) নামের দুজন ব্যক্তিকে ১০০ গ্রাম সর্বমোট ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মুক্তার সরদার (২৬) নড়াইল সদর থানাধীন আগদিয়া মধ্যপাড়া  গ্রামের মোঃ মোশারেফ সরদারের ছেলে। তাকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের অন্তর্গত আগদিয়া মধ্যপাড়া গ্রামের জনৈক রহিমা বেগম এর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আটক করা হয়। মোঃ টিটো খান (২৭) লোহাগড়া থানাধীন নলিয়া গ্রামের হাফিজার খান এর ছেলে এবং সাকিব খান (২৩) একই গ্রামের মোঃ সবুর খানের ছেলে।  ২১ নভেম্বর রাতে নড়াইল সদর থানাধীন হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামস্থ জনৈক কামাল মোল্লা এর ধানী জমির দক্ষিণ দিকে নড়াইল-মাগুরাগামী পিচের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন  এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও এসআই (নিঃ) অপু মিত্র সহ একাধিক পুলিশ।
পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিকট থেকে মোট দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।   আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দা শাখার  অফিসার্স ইনচার্জ।
তিনি আরো জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি