নিয়ামতপুরে ধান বীজের হাট

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধি :বাম হাতে ধান নিয়ে ডান হাতের মধ্যমা আঙ্গুল দিয়ে ভালোভাবে পরখ করছিলেন কৃষক মাইনুল ইসলাম। বোরো ধান আবাদের জন্য নওগাঁর নিয়ামতপুর উপজেলা নিয়ামতপুর হাটে এসেছিলেন ধান বীজ কিনতে ।

সোমবার (২০ নভেম্বর ) হাট ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতি বৃহস্পতিবার ও সোমবার এই হাট বসে। সকালে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। হাটে এখন জিরাশাইল জাতের ধানই বিক্রি হচ্ছে। ধানের রং ও মানভেদে প্রতি মণ জিরাশাইল জাতের ধান ১৫০০-১৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষকেরা জানালেন, ভালো ধান পেতে ভালো বীজের প্রয়োজন। তাই ভালো ধান বীজ কিনতে হলে ভালোভাবে পরখ করে নিতে হয়।
ধান বীজ কিনতে এসেছিলেন উপজেলার সাংগৈল গ্রামের কৃষক শামসুদ্দিন। তিনি জানালেন, এবার ৩০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করবেন।

ধান বিক্রেতা মান্দা উপজেলার বিল করিল্যা গ্রামের আফজাল হোসেন বলেন, ১০ মণ ধান এনেছিলাম তার মধ্যে এখন পর্যন্ত ৬ মণ বিক্রি হয়েছে।
একই উপজেলার পাকুরিয়া গ্রামের আনোয়ার হোসেন জানালেন, এখন জিরাশাইল জাতের ধান বেশি বিক্রি হচ্ছে। এই ধান আমাদের এলাকায় ভাদ্র মাসে হয়। আমরা সেই ধান এখন এই হাটে বিক্রি করতে আসি। আজকে ১৭ মণ ধান এনেছিলাম। তার মধ্যে ১১ মন বিক্রি করতে পেরেছি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি