বাগমারায় এমপি এনামুল হকের উন্নয়নের তথ্য নিয়ে বাড়ি বাড়ি মহিলা আওয়ামী লীগ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় চতুর্থ বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন তিন বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রচারণা চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে সারাদেশের ন্যায় বাগমারায় যে উন্নয়ন হয়েছে সেই ইতিহাস সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনার পক্ষ থেকে নৌকায় ভোট চাচ্ছেন নেতৃবৃন্দ। নৌকা মানে চলমান বিভিন্ন উন্নয়ন। নৌকার বিজয় হয়েছিল বলেই দেশের প্রতিটি পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। গরীব,দুখী, অবহেলিত, শিশু, বয়স্ক, বিধবা এমন কোন মানুষ নেই যারা সরকারী সুযোগ-সুবিধার বাইরে আছে। সরকারের উন্নয়নের সেবা পাচ্ছেনা এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে উপজেলা মহিলা লীগের পক্ষ থেকে আহবান জানানো হয়।

সোমবার উপজেলার ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের উন্নয়ন প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সহ-সভাপতি নারগিস বেগম, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক হাফিজা বেগম প্রমুখ। এর আগে ইউনিয়ন মহিলা লীগের আয়োজনে আব্দুল মজিদ মাস্টারের বাসার ছাদে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও সোনাডাঙ্গা এবং শুভডাঙ্গা ইউনিয়নে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি