চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ গ্রেফতার-১

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ০৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডারসহ ইসমাইল (২৫) নামে এক যুবককে আটক হয়েছে।

আটক ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

রবিবার দুপুরে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায় নাশকতার সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামে আটককৃত যুবকের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় তার ঘরের খাটের নিচে একটি বাজারের ব্যাগে ০৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) এবং ০২ কেজি কয়লা পাওয়া যায়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি