নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

নওগাঁ সংবাদদাতা:- শরৎকাল শেষ আবহাওয়া এখনওতপ্ত। এ সময়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি। এই সময়টা মূলত শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময়।ঠিক তাই অধিক লাভের আশায় আগাম শীতকালিন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার কৃষি প্রধান গ্রাম গুড়নই গ্রামের কৃষক। আগাম শীত কালীন সবজি বাজারে তুলতে পারলেই অধিক লাভ পাওয়া যাবে, এমন ধারনা থেকে কৃষক ব্যস্ত হয়ে পড়েছেন। এ বছর বন্যায় জমি পানিতে ডুবে যাওয়া উচুঁ জমি থেকে পানি দেরিতে নামার কারনে উচুঁ জমিগুলোতে শীত কালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপন ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষক জমিতে পুরাতন ঐতিহ্য গরুর হালচাষ,চারা রোপন, ক্ষেতে পানি ও ক্ষেতের আগাছা পরিস্কার করাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে নওগাঁর জেলা আত্রাই উপজেলায় সহ জেলা শহরে বিভিন্ন জাতের সবজি পাঠাবেন এ কৃষরা ঠিক তেমনই প্রস্তুতি চলছে তাদের।

উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন অফিসার শ্রী অভিজিৎ কুন্ডু জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন উপজেলা কৃষি অধিদপ্তর। বর্তমানে শিম,পালংশাক.বেগুন,মূলাশাক,ফুল কপি,বাঁধা কপি,করলা,লাউ,টমেটোর আবাদ চলছে।সবজি চাষে উপজেলার কৃষকরা এবার বেশ উৎফুল্ল। কারণ তারা প্রাকৃতিক অনুকুল পরিবেশের জন্য এবার উৎপাদিত ফসলের ফলন ও দামভালো পাবেন বলে তিনি মনে করছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি