নবাগত ডিআইজি’র জামালপুর জেলা সফর ও বিশেষ কল্যাণ সভায় যোগদান

 

আজ সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০.৩০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) জামালপুর জেলা সফর করেন। এসময় তাকে ফুলেল শুভেচছা জানান জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

দুপুর ১২.০০ ঘটিকায় তিনি জামালপুর জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে জামালপুর জেলার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ; সৈয়দ আবু সায়েম বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট এন্ড অপারেশন), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ এবং মোঃ সালাহ উদ্দিন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজির সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। তিনি তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি