শ্রীবরদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী দুই দিনের পৃথক অভিযানে শ্রীবরদী পৌর শহরের ৪ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ীদের হেরোইন ও ইনজেকশন সহ গ্রেপ্তার করা হয়েছে।

 

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশে এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম গত সোমবার দহেড়পাড় এলাকা থেকে মরন নেশা হেরোইন বিক্রি কালে সাতানী শ্রীবরদী গ্রামের আলোচিত ২ সহোদর মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি জামাল ও জাকির কে ২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে।

 

অপরদিকে মঙ্গলবার একই অভিযানিক দল শ্রীবরদী পৌর এলাকা থেকে ১০ পিচ নেশা জাতীয় ইনজেকশন ও ১ গ্রাম হিরোইন সহ শ্রীবরদী বাস টার্মিনাল এলাকার একাধিক মাদক মামলার আসামি ইমরান কে গ্রেফতার করে। এসময় পুলিশের অভিযানে ইমরানের মা পিরু বেগম পালিয়ে যায়।

 

অপরদিকে একই অভিযানিক দল ১ গ্রাম হিরোইনসহ পৌর শহরের খামারিয়াপাড়া মহল্লার এক ডজন মাদক মামলার আসামী আকবর মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মো রাশেদুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে শ্রীবরদী থানায়।

 

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চারজন পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে শেরপুর বিজ্ঞ আদালত সোপদ করা হয়েছে বলে জানিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি