শেরপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

দেশের অন্যান্য উপজেলার সঙ্গে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে শেরপুর জেলার সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ ঘোষণা দেন।

এ উপলক্ষে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা ও উদ্বোধনের পর অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান সদর উপজেলার ১০২ জন উপকারভোগীর হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নিরবাহী করমকরতা মেহনাজ ফেরদৌস, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, সুধিজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ডিসি আব্দুল্লাহ আল খায়রুম জানান, বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রীর ঘোষণার পর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) শেরপুর সদর উপজেলার ১০২ ও শ্রীবরদী উপজেলার ৩৩ জন উপকারভোগীর হাতে নবনিরমিত ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়।

ডিসি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শেরপুরের পাঁচ উপজেলায় সর্বমোট ১ হাজার ৭১৬টি একক গৃহ এবং গুচ্ছগ্রাম ও অন্যান্য মাধ্যমে ১৫৪টিসহ মোট ১ হাজার ৮৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। এর আগে গত ২২ মারচ তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেরপুর জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি