শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা দায়িত্বভার গ্রহণের পর তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভার শুরুতে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয় নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সংবাদকর্মীদের পরিচিতি ও অডিও ভিজুয়ালের মাধ্যমে নবাগত পুলিশ সুপার মহোদয়ের পরিচিতি পর্ব উপস্থাপন করা হয়।

 

পরে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

 

নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয় তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এর আগে নবাগত পুলিশ সুপার মহোদয়কে প্রেসক্লাব -এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত নবীন ও প্রবীন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:  শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক। শনিবার দুপুরে জেলা…

    Share on Social Media

    শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শূঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

      বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টাসের (হল অব প্রাইড) সম্মেলন কক্ষে ইন্সপেক্টর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি