শেরপুরে ঘর থেকে বৃদ্ধ দম্পতির মর*দেহ উদ্ধার

শেরপুরে নিজ বাড়ি থেকে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই বৃদ্ধের নাম সামসুল হক (৭৮) এবং তার স্ত্রীর নাম সায়েরা বেগম (৭৫)।

পরিবারের দাবি, ওই বৃদ্ধ ‘মানসিকভাবে অসুস্থ’ ছিলেন। গত সোমবার রাতের যেকোনো সময় বৃদ্ধ সামসুল হক তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছেন।

ওই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে রফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবার মানসিক সমস্যা ছিল। বাবা-মার মধ্যে পারবারিক কলহ ছিল। বাবা মাঝেমধ্যেই মাকে মারধর করতেন।’

রফিকুল আরও বলেন, “বাবাকে ডাক্তারের কাছে নিতে চাইলে পালিয়ে যেত। তাই ডাক্তারের কাছেও নিতে পারিনি। কাল বাবা বলছে, ‘রাতে আমি চিল্লায় চলে যাব।’ আশপাশের মানুষকে বলে গেছেন, ‘আমি মরলে আমার বাবার পাশে আমারে কবর দিবার বলিস।’ আমরা জানতাম না বাবা একাজ করবে। সকালে আমার ছেলে প্রথম ডাকাডাকি করে দেখে দরজা বন্ধ। পেছনের দরজা দিয়ে সে ভেতরে গিয়ে দেখে তারা পড়ে আছেন।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল মঙ্গলবার দুপুরে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বৃদ্ধ দম্পতির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য উভয়ের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি