শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

  1. শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের সময় ডেক্স

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, এনএসআই এর উপ-পরিচালক মাহমুদ ইফতেখারুল হক, ‌ শেরপুর সোনা ক্যাম্পের ক্যাপ্টেন জাহিদ আল ইমরান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ, বিজিবির সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান চৌধুরী, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুদ, সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল হাসান, সহকারী রিটেনিং কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহিরুল হক, র‍্যাব-১৪ প্রতিনিধি মাসুদ আলম ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজুয়ান, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামার ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রার্থীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় আগামী ৯ এপ্রিলের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে যা যা করা দরকার তা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়।

৯ এপ্রিল যেহেতু শেরপুরে একটি মাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে তাই স্টাইকিং ফোর্স এর বিচারকি ক্ষমতা সহ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাশাপাশি বিজেপি, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সভায় সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

এই আসনে এবার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান এবং বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনের দুই উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২৮ টি ভোট কেন্দ্রে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট প্রদান করবেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরের সময় ডেস্ক শেরপুরে বহুতল ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক…

    Share on Social Media

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের