শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

শেরপুরের সময় ডেস্ক
শেরপুরে বহুতল ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮ হাজার লিটার ডিজেল মজুদ থাকায় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংকার সরানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবন হতে জ্বালানি তেল ও সরঞ্জামাদি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের সময় ডেক্স আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ…

    Share on Social Media

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান