শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ সহায়তা ও শাড়ি বিতরণ করেন এমপি রাশেদ

মোঃ আমিনুল ইসলাম রাজু
শেরপুর জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে শেরপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ​১৮ মার্চ বুধবার সকালে সদর উপজেলার ভীমগঞ্জ উচ্চবিদ্যালয় হলরুমে এই সহায়তা প্রদান করা হয়।
​শাড়ি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি এবং বিধবা মহিলাদের প্রত্যেকের হাতে ১৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন  শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
​সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং বিশিষ্ট সমাজসেবক খাদিম মুহাম্মদ খলিলুর রহমান।
​এসময় বক্তারা বলেন, পবিত্র ঈদের খুশিতে যেন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো শামিল হতে পারে, সেদিকে সবার নজর দেওয়া উচিত। উপহার পেয়ে স্থানীয় উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।
Share on Social Media
  • Related Posts

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

      ​শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ…

    Share on Social Media

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    দেবাশীষ সাহা রায়, শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে ঈদের জমজমাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন সব শ্রেণির মানুষ। ঈদের কেনাকাটায় জেলা শহরের সব বিপণীবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার