শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবার পেলো বিআরটিএ’র আর্থিক সহায়তা

 

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেরপুর জেলা বিআরটিএ সার্কেলের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৭ টি পরিবারকে ৫ লাখ করে এবং আহত ১টি পরিবারকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

চেক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স বলে,মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আরও সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে মোটরসাইকেল চালাতে হবে। অবৈধ ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ যে কোনো যানবাহন চালানো কোনোভাবেই কাম্য নয়। তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) জি এম নাদির হোসেন জানান,দক্ষ চালকের অভাবে এবং সাধারণ জনগণের অসচেতনতার কারণে সড়কে মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। দুর্ঘটনারোধে চালক ও যাত্রী উভয়কেই সচেতন ও দক্ষ হতে হবে।

তিনি আরও জানান,দূর্ঘটনায় হতাহত কখনোই কাম্য নয়। তবুও অনেক সময় অসাবধানতায় দুর্ঘটনার ঘটে। দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের প্রকল্প চালু রয়েছে। সে ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএ অফিসে জমা দিতে হবে। পরবর্তীতে জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে আহত বা নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ সড়ক দুর্ঘটনায় নিহতের সাতটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে ৩৫ লক্ষ টাকা এবং একটি আহত পরিবারকে তিন লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়,শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৭জন নিহতের পরিবারকে ৫লাখ করে ৩৫ লাখ এবং আহত ১জনের পরিবারকে ৩লাখ টাকাসহ মোট ৮ টি পরিবাকে ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিআরটিএ’র দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিল থেকে এই চেক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) জি এম নাদির হোসেন প্রমূখ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

      ​শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ…

    Share on Social Media

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    দেবাশীষ সাহা রায়, শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে ঈদের জমজমাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন সব শ্রেণির মানুষ। ঈদের কেনাকাটায় জেলা শহরের সব বিপণীবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার