শেরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার বিকেলে শহরের মাধবপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই কর্মসূচির কথা জানান দলের শেরপুর জেলা কমিটির আমীর মাওলানা হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে আমীর হাফিজুর রহমান বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলামের গণসংযোগ শুরু হয়। সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়ার একটি মসজিদে জুমার নামাজ আদায় করে নেতাকর্মীরা ব্যাঙের মোড় থেকে চুনিয়ারচর প্রাইমারি স্কুল মাঠে পথসভায় যাওয়ার সময় ডাকপাড়া গ্রামে মিজানুর রহমান, লুৎফর রহমান তারেক, মামুনুর রশিদ, মাফিজুল ইসলাম, মুরাদ মিয়া, নূরীসহ ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের পথরোধ করে। গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আগাতে চাইলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। এতে দলের ২০ জন আঘাতপ্রাপ্ত হন। আঘাতপ্রাপ্তদের মধ্যে ইসলামী ছাত্রশিবির, শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল আলম স্বপন ও জামায়াত নেতা রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা নিজেদের বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন। এ ঘটনার বিষয়ে আহত জামায়াত নেতা রাকিবুল হাসান বাদী হয়ে শনিবার সদর থানায় ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
জামায়াতের আমীর আরও বলেন, ভোটের গণসংযোগে এমন ন্যক্কারজনক হামলায় শেরপুরবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। এতে আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তিনি ওই হামলার ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার ও নিবার্চনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। সেইসঙ্গে আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে ও গণসচেতনতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার বিকেল চারটায় শহরের নওহাটা খোয়ারপাড় মোড় থেকে রঘুনাথ বাজার থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপিসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক ও প্রবীণ আইনজীবী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জামায়াতের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ডাকপাড়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে গিয়েছিল। সেখানে কয়েকটি মসজিদে মিটিং-মিছিল করে তারা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ করলে তারা এলাকা ছেড়ে চলে আসে।’
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তীতে তারা থানায় গিয়ে আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। তারা মিথ্যা কথা বলছে এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমরা তাদের এই প্রোপাগান্ডা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম স্বপন, আক্রামুজ্জামান রাহাত, শফিউল আলম চানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি