শেরপুরে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করলেন জাতীয় যুব শক্তি

বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি শেরপুর জেলা শাখার নতুন কমিটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
৮ অক্টোবর বুধবার দুপুরে শহরের নিউমার্কেটস্থ ‘হোটেল আলিশান’ এর হলরুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই ঘোষণা দেন সময় কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সংগঠনিক উপ- কমিটির সদস্য মাহমুদুল হাসান রাকিব।
এক বছর মেয়াদী নবগঠিত ওই কমিটিতে মো. আশরাফুল আলমকে আহবায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মুখ্য সংগঠক করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন সিনিয়র যুগ্ম আহবায়ক ছানুয়ার রহমান সায়িম, যুগ্ম আহবায়ক মো. লিটন, সাজিদুল ইসলাম মাজহারুল ও জুবায়ের আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তৌহিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহমুদুল হাসান রুমান, যুগ্ম সদস্য সচিব (অর্থ) মো. আরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব (প্রচার) সোহানুর রহমান সোহান, যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) এহসান মো. নেয়ামুল কায়েছ, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) সাকিবুল হাসান মাসুম, যুগ্ম সদস্য সচিব (সংস্কৃতি এবং ক্রীড়া) রাতুল হোসেন রাহাত, সিনিয়র সংগঠক ইমদাদুল হক রিপন, সংগঠক সাদিয়া খানম মনা, মো. আনছার আলী, শাহিন মিয়া, আকাছুর রহমান রায়হান, মো. সারোয়ার হোসেন, রিমন ইসলাম মুবিন, মাছুম বিল্লাহ, মো. শামিম, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিদ, আকাছুর রহমান, বুরহান উদ্দিন রশিদ, মো. রবিউল ইসলাম, মাসুদ রানা, মো. আরমান, মো. বিজয়, মো. রোকন মিয়া, মো. শাকিল মিয়া, সোহানুর রহমান ও শামিম মিয়া।
এ সময় কেন্দ্রীয় সংগঠক মাহমুদুল হাসান রাকিব তার বক্তব্যে বলেন, তাদের ৭টি লক্ষ্য নিয়ে জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও কার্যক্রম শুরু হলো। তিনি আরো বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে শেরপুর জেলা যুবশক্তি কাজ করে যাবে। শেরপুর যুবশক্তি হবে জনকল্যাণমুখী সংগঠন যারা কাজ করবে গতানুগতিক রাজনীতির বাইরে, যেখানে কোনো পেশীশক্তির প্রভাব থাকবে না এবং কখনোই বৈষম্যের সুযোগ দেওয়া হবে না। এবং যুবকরা থাকবে দেশপ্রেমী স্বনির্ভর ।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গত ৩ অক্টোবর গঠিত হয় শেরপুর জেলা যুবশক্তি কমিটি। জেলার বিভিন্ন পেশা, সমাজ, ও শিক্ষাক্ষেত্র থেকে আসা উদ্যমী ও সচেতন যুবদের সমন্বয়ে গঠিত হয় এ কমিটি।
উল্লেখ্য, সাতটি লক্ষ্যের মধ্যে রয়েছে যুব কর্মসংস্থান, চাকরির নিরাপত্তা ও সুবিধা, গণতন্ত্র, নেতৃত্ব ও রাষ্ট্রীয় অংশগ্রহণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক পুনর্বাসন, ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা, ব্যবসায় উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য এবং দক্ষ অভিবাসন ও রিভার্স ব্রেইন ড্রেইন।
প্রেস ব্রিফিং শেষে কমিটির সকলকেই শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি