নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহমান (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে অটোরিকশায় ঘুরতে বের হয় এবং খড়িয়াপাড়া এলাকায় যায়। বন্ধুদের মধ্যে একজন স্থানীয় এক কিশোরীকে পছন্দ করতো। সেই কিশোরীকেই একই গ্রামের রোকন নামের আরেকজনও পছন্দ করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

এ ঘটনার জের ধরে রোকন তার সহযোগী ফায়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এসময় আব্দুর রহমানসহ আশিক ও হিমেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আব্দুর রহমানকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার পর থেকে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। তবে লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। ঢাকা থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছে।”

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি