শেরপুরে চাঁদা আদায়কালে ভুয়া ডিবি পুলিশ আটক

ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে দিবালোকে অটোরিকশা আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়কালে তিন ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর আদালতে পাঠিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ।

এরা হলো- বগুড়ার আদমদীঘি উপজেলার মিজানুর রহমান (৩৯), শেরপুরের শ্রীবরদী উপজেলার সুলতান মিয়া (৫০) ও ময়মনসিংহের ঈশ^রগঞ্জের ফারুক মিয়া (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের অদূরে মালিজি ব্রিজের কাছে চৌরাস্তা মোড়ে দাড়িয়ে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চালকদের আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল চার ব্যক্তি। এসময় বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। এসময় পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয়রা তাদের আটকে পুলিশকে খবর দেন। তবে এসময় একজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের হেফাজতে নিয়ে আসে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি