নূরের উপর হামলার ঘটনার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) বিকালে শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ গেইটে গিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ‘নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই, জাতীয় পার্টির কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে, আমাদের সংগ্রাম, চলছেই চলবে’সহ নানা স্লোগান দেন।

গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহবায়ক আবু সাইদ ইমন এর সভাপতিত্বে শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদ এর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ী আসনে গণঅধিকার পরিষদ এর সংসদ সদস্য প্রার্থী কাজী হায়াৎ, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবিরিয়া ভিপি,গণঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ,উপজেলা জামায়াতের আমীর  মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সাবেক মূখপাত্র কায়েস প্রমূখ।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে সংহতি জানিয়ে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি