ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৫ বোতল মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় ৫ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাতে উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সাকিব আল হাসান (১৯) ও সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার শাহাদাত হোসেন এবং কুসাইকুড়া গ্রামের অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে রাসেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া অপর চারজনের কাছ থেকে আরও ২৫ বোতল মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়। তিনি আরও জানান, রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে। ওসি বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী জিরো টলারেন্স কার্যকর করা হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানার অভিযান অব্যাহত থাকবে।”

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি