নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান মঙ্গলবার(২৬ আগস্ট) নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোজাকুড়া দাখিল মাদরাসা, খরখরিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড়-কলসপাড় ইউনিয়ন ভূমি অফিস, মরিচপুরাণ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি