শেরপুরে ২৬শ কেজি চোরাই চিনি উদ্ধার

শেরপুর শহরে বালুর ঢিবির নিচ থেকে ৫২ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২০ জুন মঙ্গলবার রাতে পৌরশহরের দমদমা কালিগঞ্জ এলাকায় চিনি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বশির আহমেদ বাদল জানান ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে কোন ব্যবসায়ী গোপনে অবৈধভাবে চিনি মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানার পুলিশ। এসময় জনৈক ফরহাদ হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে পঞ্চাশ কেজি ওজনের ৫২ বস্তায় ২৬শ কেজি চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৬০০কেজি চিনি যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিলো তা জানা না গেলেও মো. তজু নামে এক ট্রলিচালকের ট্রলিতে ওইসব চিনির বস্তা এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, গোপন সূত্রে খবর পেয়ে চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোন ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে৷ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি