নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহের সূচনা হয়।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাছ চাষী ও সাংবাদিকরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে মিঠাপানির মাছ উৎপাদন বেড়ে দেশীয় চাহিদা মিটছে, পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। তবে আশঙ্কাজনক হারে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এ প্রজাতি সংরক্ষণে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাজারে বিষমুক্ত মাছ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং বাড়ানোর আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় খাল খনন প্রকল্প গ্রহণ করা হবে। মাছ চাষীদের আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। তিনি জানান, প্রতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত যেকোনো জলাশয় থেকে শোল, গজার, টাকি প্রজাতির মা-বাবা মাছ কিংবা পোনার ঝাঁক আহরণ আইনত নিষিদ্ধ। পাশাপাশি জলাশয়ে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি