শেরপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

বিএনপি নেতা ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস (বিসিডিএস) সমিতির শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. রমজান আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার ওষুধ ব্যবসায়ীরা। রবিবার (১৭ আগস্ট) রাতে শহরের তিনানী বাজারস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যবসায়ীরা তাকে শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন ফার্মেসীর মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি মো. রমজান আলী বলেন, “শেরপুরের ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, অনিয়ম প্রতিরোধ ও জনস্বার্থে সঠিকভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।”

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে শেরপুর জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সাহা এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন ও শামীম আহাম্মেদ।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও সক্রিয় হবে এবং ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি