ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হারুন অর রশিদ দুদু :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ ও উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলী। আলোচনা সভায় অংশ নেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ স্থানীয় মৎস্যজীবীগণ। সভায় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “দেশীয় মাছ আমাদের ঐতিহ্যের অংশ এবং পুষ্টির অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে- আমরা যেন ডিমওয়ালা মাছ ধ্বংস না করি, অবৈধ জাল ব্যবহার না করি এবং অভয়াশ্রম রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। একসঙ্গে কাজ করলে ঝিনাইগাতীকে একটি আদর্শ মৎস্যসমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা সম্ভব।” অনুষ্ঠানে সফল মৎস্য চাষি আবু হায়াত সোলায়মান, আব্দুল আওয়াল ও রহিজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি