ঝিনাইগাতীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

হারুন অর রশিদ দুদু :
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামানের সঞ্চালনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ ও যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে আত্মকর্মসংস্থানের জন্য ৬ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৩০ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “যুব সমাজই দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুবকদের উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি