ঝিনাইগাতীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরের ঝিনাইগাতীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার সকালে ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা শওকত হোসেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক। ঝিনাইগাতী উপজেলার ৩৭নং ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ ২৫ জন দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ জানান, পুষ্টির চাহিদা পূরণ ও পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকারের পাইলট প্রকল্প হিসেবে সারা দেশের ৩০০ উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়।

এর মধ্য ঝিনাইগাতী উপজেলার ৩৭নং ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির মোট ২০২ জন শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ মিলি করে দুধ খাওয়ানো হবে বলে জানান তিনি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি