বিশেষ প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী থানার একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে সশস্ত্র হামলা হয়। হাজারো দুষ্কৃতিকারী ওই হামলায় অংশ নেয়। তারা ৫১৮ জন হাজতী ও কয়েদীদের পালিয়ে যেতে সহায়তা করে।

এই ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি অভিযান শুরু করে। কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের দেওয়া তালিকা অনুযায়ী অভিযান পরিচালিত হয়।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক কয়েদী নজরুল ইসলাম বাবলাকোনা এলাকায় অবস্থান করছে। তার কয়েদী নম্বর ৭২৭১/এ।

১২ জুলাই রাত আনুমানিক ২:৩০ মিনিটে র‍্যাব-১৪ এর একটি দল বাবলাকোনা গ্রামে অভিযান চালায়। অভিযানে শ্রীবরদী থানার বাবলাকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

Share on Social Media

Related Posts

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

Share on Social Media

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তাজা খবর:-

শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি