নকলায় যৌথ বাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় শেরপুর-ঢাকা আঞ্চলিক সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের যৌথ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলা করাসহ ১২ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। ৯ জুলাই বুধবার সকালে নকলা পৌর শহরের দক্ষিণ বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন নকলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মাসুম মিয়া ও নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিএসআই মাহফুজুর রহমান। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএসআই মাহফুজুর রহমান জানান, অনুমোদিত কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত থ্রি-হুইলার আটক করা হয়েছে। পরে সড়ক-পরিবহন আইনে আটককৃত যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলা করাসহ নগদ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি