শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক সেবীর কারাদণ্ড

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন ৭ জুলাই সোমবার দুপুরে শেরপুর জেলা শহরে পৃথক দুটি মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মাদক সেবীরা হলো- শেরপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার আব্দুল হামিদ এর ছেলে কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত (২৪), গৌরীপুর মহল্লার মজিবর রহমানের ছেলে মোঃ শাওন (২১) ও বিপুল মিয়ার ছেলে মোঃ সাখাওয়াত (২৪)।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মাদকসেবী মোঃ আরাফাত এর বাড়ির পিছনে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া মোঃ আরাফাতকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অপরদিকে একইদিন সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পিছনে অভিযান চালিয়ে হেরোইন সেবী মোঃ শাওন ও মোঃ সাখাওয়াতকে হেরোইন সেবনকালে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই দুই হেরোইন সেবনকারীদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদক সেবীদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি