কুমিল্লায় অপহৃত শিশু জামালপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪: দুই অপহরণকারী আটক

 

কুমিল্লা থেকে অপহৃত সাত বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটদিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় আটক করা হয়েছে অপহরণ চক্রের দুই সদস্যকে।

রোববার (২৯ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ মুত্তাজুল ইসলাম।

তিনি জানান, গত ২১ জুন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে রাসেল নামে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়।

ঘটনার পরপরই শিশুটির মা রোজিনা বেগম মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা গ্রহণের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৪।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, অপহরণকারীরা একাধিকবার স্থান পরিবর্তন করে শিশুটিকে আড়ালে রাখে। তবে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় শনিবার রাতে জামালপুর শহরের ছনটিয়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে উদ্ধার করা হয়।

এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। তারা হলেন- জামালপুর পৌরসভার ছনটিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সোহেল এবং নোয়াখালীর চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন।

শিশু রাসেলকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Share on Social Media
  • Related Posts

    জামালপুরে অপহরণের ৯ ঘণ্টার মধ্যে নারী উদ্ধার

    বিশেষ প্রতিনিধি জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে অপহৃত মোছাঃ বন্যা খাতুন (২৬) নামের এক নারীকে দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার…

    Share on Social Media

    পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিল করে রাষ্ট্রীয় প্রশাসন বাস্তবায়নের দাবি” — সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সমাবেশে ঐক্যবদ্ধ আহ্বান

      নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় উপজাতীয় শাসনব্যবস্থা বাতিল করে সংবিধানসম্মত একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি