শ্রীবরদীতে বালু পাচারের খবর জানিয়ে হামলার শিকার জুলাইযোদ্ধা

 

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রশাসনকে বালু পাচারের খবর দিয়ে হামলা শিকার হয়েছেন আরিফ রেজা নামে এক জুলাইযোদ্ধা। ২৭ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া ও শয়তানবাজারের মাঝামাঝি জায়গায় এঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্য মতে, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে কর্ণঝোড়া এলাকায় ঘুরতে যান আরিফ। ওই সময় কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও তা পাচারের বিষয়টি দেখতে পান তিনি। বিষয়টি শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে জানান আরিফ। এসময় স্থানীয় বালুখেকো বিপ্লব, রুমান, রমজানসহ আরও ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল আরিফের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করে।

আহত আরিফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরে অসংখ্য ছররা বুলেট আঘাত করে। সেগুলো বহন করেই চলছি। তার মধ্যেই এবার বুকে এলোপাতাড়ি লাথি মারা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। তবুও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি