শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হলেন এডভোকেট ছামিউল ইসলাম আতাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা ২৫ জুন বুধবার বিকেল ৩টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির অডিটরিয়াম কক্ষে ওই সংগঠনের সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের জিপি এডভোকেট মাহবুবুল আলম রকীবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোঃ আব্দুল মান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আনিসুজ্জামান, সদস্য সচিব এডভোকেট হারুন অর রশীদ প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জাহিদুল হক আধার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেয়ায় এডভোকেট ছামিউল ইসলাম আতাহারকে সর্বসম্মতিক্রমে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এসময় আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি