ঝিনাইগাতীতে পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে পলিসি উন্নয়ন ও প্রয়োগ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের নিয়ে ‘পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ’ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হযয়েছে। উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


সভায় সভাপতিত্ব করেন পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিসুর রহমান। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এই সভা আয়োজনে সহযোগিতা করে।
সভায় প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেলসহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হোসেন, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, কাজী ফার্মসের সিনিয়র অফিসার মাসুদ পারভেজ, কৃষক উসমান গনি, আরিফ আহমেদ, আবুজর গাফ্ফারী, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
সভায় পিদিম ফাউন্ডেশনের উপকারভোগী কৃষকেরা তাঁদের ফল চাষে ও উৎপাদন কাজে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেইসঙ্গে তাঁদের উৎপাদিত কৃষিপণ্যের বিপণন ও বাজারজাত করণে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেল কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে উৎপাদিত ফল ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করণ ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেন ফলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধি করতে কৃষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই জৈব বালাইনাশক ও জৈব ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভার সভাপতি পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিসুর রহমান বলেন, পিদিম ফাউন্ডেশন শেরপুর জেলার সদর ও ঝিনাইগাতী উপজেলায় ৫৩৯ জন কৃষি উদ্যোক্তাকে ১০ ধরনের উচ্চ ফলনশীল/উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। পাশাপাশি তাঁদের চারজনকে ড্রিপ ইরিগেশন সিস্টেম ইনসোলেশন ও পরিচালনার জন্য সোলার বেজড আইওটি প্রদর্শন করা হয়েছে। সেইসঙ্গে চারজন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণনে সহায়তা করা হচ্ছে।
বুধবার অনুষ্ঠিত সমন্বয় সভায় পিদিম ফাউন্ডেশনের উপকারভোগী কৃষক ও কৃষি উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের ২৫ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি