সড়ক দুর্ঘটনা: শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত ও ২ জন হয়েছেন। বুধবার রাতে শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে আল-আমিন (১৮) ও বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) এবং তৃতীয় লিঙ্গের রিতা বিশ্বাস (২৩)। দুর্ঘটনায় আহত ২ জন জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় শ্রীবরদীগামী একটি ট্রাক শেরপুর শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী আল আমিন ও রিতা বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় অটোযাত্রী ইমরান হোসেনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমরান মারা যান। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বৃহস্পতিবার সকালে শেরপুরের সময়কে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ দাফনের জন্য প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি