শেরপুরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শেরপুর জেলা সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৩ জুন মঙ্গলবার সকাল ৮টায় ইউপি ভবনে ওই ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান অপু।

বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ উমর ফারুক জানান, প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় সরকার ভিজিএফ চাল বরাদ্দ দেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পাকুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৯৪০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ৪৯ হাজার ৪০০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।

ভিজিএফ চাল বিতরণকালে ট্যাগ অফিসার প্রতিনিধি সদর উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান, সংরক্ষিত ইউপি সদস্য পারভীনা বেগম, তাসলিমা বেগম, স্বপ্না বেগম, ইউপি সদস্য আঃ আজিজ, সোহেল রানা, নাজিম উদ্দিন, বিল্লাল, আনিসুর রহমান, এজাদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি