ঝিনাইগাতীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই ভিক্ষুককে বকনা গরু প্রদান

হারুন অর রশিদ দুদু :
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে দুইজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ২টি বকনা গরু প্রদান করা হয়েছে। ১ জুন রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে দক্ষিণ দারিয়ারপাড় গ্রামের ভিক্ষুক আজিজুল হক ও নয়াগাঁও গ্রামের আয়না বেগমকে বকনা গরু প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, “সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যেন স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করছে সরকার। সে মোতাবেক দুইজন ভিক্ষুককে বকনা গরু দেওয়া হয়। ভিক্ষুকমুক্ত ঝিনাইগাতী গড়ার প্রত্যয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” বকনা গরু প্রদানকালে উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ সমাজসেবা দপ্তরের সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি