নালিতাবাড়ীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, জরিমানা দুই দোকানিকে

 

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর):
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার(২৯) মে বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ এ অভিযানে মোট ২৫টি দুয়ারী কারেন্ট জাল এবং দুটি দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত ৫০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট দোকানদারদের পরিবেশ বিধিমালার লঙ্ঘনের দায়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। অভিযানে সহায়তা করেন স্থানীয় থানা পুলিশের একটি দল।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিয়মিতভাবে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। তারই অংশ হিসেবে আজকের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে, যা আইন অনুযায়ী ধ্বংস করা হয়। নদী ও জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী বছরের পর বছর ধরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি