নালিতাবাড়ীতে ঈদ ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে ঈদ উপলক্ষে প্রান্তিক জনগণের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) গভীর রাতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, জব্দকৃত চাল থানায় জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পোড়াগাঁও ইউনিয়নের ২,৫৫৫ জন উপকারভোগীর জন্য ২৫,৫৫০ কেজি চাল বরাদ্দ করা হয়। বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল বিতরণের কার্যক্রম চললেও বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, অনেক হতদরিদ্র ব্যক্তি ইউপি সদস্যদের কাছে চালের স্লিপ চাইলেও তা পাননি। অথচ কম বয়সী ছেলেদের হাতে একাধিক স্লিপ দেখা যায়, যাদের মাধ্যমে চাল উত্তোলন করে তা টাকার বিনিময়ে স্থানীয় ফড়িয়াদের কাছে বিক্রি করা হয়। পরে এসব চাল ইউনিয়ন কার্যালয়ের আশপাশের দোকান, একটি বসতবাড়ি ও একটি ক্লাবে মজুত করে রাখা হয়।

তদন্তে আরও জানা যায়, কয়েকজন ইউপি সদস্য গোপনে স্লিপ বিক্রি করে দেন এবং কিশোরদের দিয়ে ওই স্লিপে চাল উত্তোলন করিয়ে তা বেচাকেনা করেন। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন থাকলেও দিনে-দুপুরে এই অনিয়ম চলে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিকেলে ইউএনও-কে অবহিত করলে প্রশাসনের একটি প্রতিনিধি দল ও পুলিশ রাত পর্যন্ত অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, তিনি স্লিপগুলো বরাদ্দ অনুযায়ী বিতরণ করেছেন। পরবর্তীতে কেউ যদি গোপনে বিক্রি করে থাকে, তা তার জানা নেই।

ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “জব্দকৃত চাল থানায় জমা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি