নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলা: ৫৪ জনের বিরুদ্ধে মামলা

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামি করে ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। এতে চেয়ারম্যান মিজানুরসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ঘটনার পরদিন মঙ্গলবার ঘটনাস্থল দাওধারা পর্যটন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়ার আশ্বাস দেন। এসময় শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২৬ মে) বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দাওধারা সফরের সময় স্থানীয় কিছু ব্যক্তি গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি